ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে নাহিদ আকতার সুমন (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সুমন ওমরপুর গ্রামের এমদাদুল হক তারা ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জানান, পারিবারিক কলহের জেরে গত বুধবার (২৩ জানুয়ারী) রাতে বাড়ির সবার অজান্তে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে সুমন আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এছাড়া তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সুমনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯