ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনার বনুয়াপাড়া এলাকায় পলি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌর সদরের বনুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পলি বনুয়াপাড়া গ্রামের মো. সারোয়ার মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পলি আক্তারকে রাতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন।

পরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পায় স্বজনরা। এক পর্যায়ে একজন পাশের রুমের সিলিং টপকিয়ে ভেতরে যাওয়ার পর পলির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান সাংবাদিককে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯