ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দুর্নীতির অভিযোগে খোদ দুদক পরিচালকই বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এ যেন শর্ষের মধ্যেই ভূত! অপরাধ দমনের দায়িত্ব পালন করতে গিয়ে এবার দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন খোদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুদকে অভিযুক্ত একটি মহলের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানের গোপন তথ্য ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফজলুল হক দূর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় কর্মরত ছিলেন।

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক বরখাস্তের ঘটনায় বিশেষ একটি মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে সচেতন মহলে সমালোচনার ঝড় তুলেছে।

ফজলুল হকের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।

দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, কোন লিস্ট করছি না। যাদের চলমান কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এবার দুর্নীতির অভিযোগে খোদ দুদক পরিচালকই বরখাস্ত

আপডেট টাইম : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯