ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নানান জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণ না হওয়ায় অবশেষে আলোচনা করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করেন গ্রামবাসী। রামনগর গ্রামের লোকজন এ রাস্তাটি নির্মাণ করেন। রামনগর পুর্বপাড়া গ্রামের আঞ্জু মিয়ার বাড়ির উত্তর পাশ থেকে রামনগর গ্রামের আব্দুল মালেকের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচল করা বন্ধ ছিল। গ্রামবাসী জানায়, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ধরণা দিয়েও মেলেনি গ্রামের রাস্তা। অবশেষে নিজেদের কষ্ট আর শ্রম দিয়ে নিজেরাই তৈরি করছে গ্রামের রাস্তা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা ইমরান খান।

দলপা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবীর সাংবাদিককে জানান, গ্রামবাসীর নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করায় আমি খুব খুশি হয়েছি। এই রাস্তার উপর দিয়ে পানি নিষ্কাশনের জন্য ১৪টি রিং পাইপ স্থাপন করতে হবে।

তিনি বলেন, যেহেতু গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন, সে জন্যে আমি আমার নিজের অর্থ ব্যায় করে ১৪টি রিং পাইপ স্থাপন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ১৪টি রিং পাইপ তৈরি ও স্থাপন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। আগামী সপ্তাহেই আমি রিং পাইপের কাজ স্থাপন করে দেব।

কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও রামনগর গ্রামের বাসিন্দা মো. নূরুল ইসলাম জানান, এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে অনেক বাঁধা-বিপত্তি ছিল। বর্তমানে গ্রামের মানুষ উদ্যোগী হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেরাই রাস্তা তৈরি করে ফেলেছেন। এই রাস্তা নির্মাণ করায় গ্রামবাসীর ও যানবাহন চলাচলের ক্ষেত্রে সুন্দর সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ

আপডেট টাইম : ১২:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯