ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন লন্ডন এক্সপ্রেসের চালক এবং অন্যজন ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানিয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। শশই ইসলামপুরে এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট টাইম : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯