ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় সিলেটমুখী মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)।

দুর্ঘটনায় বর আশরাফুল ইসলামসহ (২৫) তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।

আহত মুনতাসির জানান, ঢাকার দক্ষিণ গোড়ন থেকে বর নিয়ে সিলেট উপশহর যাওয়ার পথে দুপুর আড়াইটার দিকে বীরপাশা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই রাস্তায় চারজন এবং হাসপাতালে একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৫

আপডেট টাইম : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯