ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে মেহেদি হাসান জয় (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে এবং স্থানীয় আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায় জয়। প্রাইভেট পড়ার সময় বহিরাগত দুজন তাকে ডেকে নিয়ে যায়। পরে স্কুল প্রাঙ্গণেই একই স্কুলের দশম শ্রেণির ছাত্র সাব্বিরের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এ সময় প্রাইভেট শিক্ষক এখলাছ উদ্দিন ঝগড়া থামাতে গেলে সাব্বির ও বহিরাগতরা তার মুখে ছুরিকাঘাত করে।

পরে সহপাঠী জয়ের বুকেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত শিক্ষক এখলাছ উদ্দিনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিজেদের মাঝে সিনিয়র ও জুনিয়র মর্যাদা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় তারেক নামে বহিরাগত একজনকে আটক করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত

আপডেট টাইম : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯