ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনার সদর উপজেলার লহ্মীগঞ্জ ইউনিয়নের নেত্রকোনা-মদন সড়কের গদাইকান্দি এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আজ রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম তানিয়া আক্তার (৩৫) ও তার ছেলে মোমেন মিয়া (১২) হয়েছে। নিহত তানিয়া আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত তানিয়ার মেয়ে হাবিবা আক্তারকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, সকালে নেত্রকোনা থেকে তানিয়া তার সন্তানদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে আটপাড়া যাচ্ছিলেন। পরে লহ্মীগঞ্জের গদাইকান্দি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও মোমেন মারা যান। আর আহত হন মেয়ে হাবিবা।

সকালে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত

আপডেট টাইম : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯