ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য, তিন বোনের এক স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। সাভারের তেতুঁলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাব হোসেন নামে এক যুবক। পেশায় তিনি একজন নরসুন্দর।

খুলনা জেলার কয়রা থানার বাগমারা এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে সোহরাব সরদার প্রথমে লিমা আক্তারকে (২১) বিয়ে করেন ৪ বছর আগে। বিয়ের ১ বছর পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার বড় বোনকে (২২) বিয়ে করেন। তিন বছর সাংসারিক জীবন অতিবাহিত করেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে।

সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রীর আপন ছোট বোনকে (১৮) বিয়ে করেন। গত ৩ জানুয়ারি তৃতীয় বিয়ের পর আলাদা সংসার পেতেছেন সোহরাব।

ছোট বোন মাত্র তিন মাস আগে পোশাক কারখানায় কাজ নিতে বড় বোনের বাসায় আসেন। সোহরাবের দ্বিতীয় স্ত্রীও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। একই কারখানাতে ছোট বোনকে কাজ পাইয়ে দিয়েছেন বড় বোন। চাকরি পেয়ে বোন-দুলাভাইয়ের সঙ্গে একই বাসাতে থাকতেন ছোট বোন।

অল্প কিছুদিন আগে ছোট বোন শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বমি হতে থাকে ঘন ঘন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ধরা পড়ে প্রেগন্যান্সি। তারপরই দুলা ভাইয়ের সঙ্গে অবৈধ মেলা মেশার কথা শিকার যান ছোট বোন।

বড় বোন রাতের বেলায় কাজে থাকলেই শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেন দুলাভাই। প্রেগন্যান্সি ধরা পড়ার তিনদিনের মাথায় শ্যালিকাকে বিয়ে করে নেন সোহরাব। এভাবে একে একে আপন তিন বোনের স্বামী হয়ে যান বিকৃতমনা সোহরাব।

বর্তমানে তারা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় ভাড়া থাকেন। যে তিন বোনকে একে একে নিজের স্ত্রী বানিয়েছেন সোহরাব তাদের গ্রামের বাড়ি বরিশালে।

এ বিষয়ে সোহরাব সরদার বলেন, আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তার বড় বোন আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হই এবং এক পর্যায়ে বিয়ে করি। কিন্তু তিন বছরের মধ্যে কোনও সন্তান না হওয়ায় তাদের ছোট বোনকে বিয়ে করতে বাধ্য হই। আর এতে তার কোন দোষ দেখেন না বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য, তিন বোনের এক স্বামী

আপডেট টাইম : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯