ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সিম টানা ১৫ মাস বন্ধ থাকলে মালিকানা বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৫৪৮ বার

একটানা ১৫ মাসের বেশি সময় ধরে একটি সিম অব্যবহৃত থাকলে এর মালিকানা বাতিল হয়ে যাবে বলে বাংলাদেশ টেলিযোগাযোডগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে। এতদিন একটি সিম টানা দুই বছর বা ২৪ মাস ব্যবহার না করলে এর মালিকানা হারাতেন গ্রাহক। নতুন নিয়মে তা আর কার্যকর থাকছে না।

কমিশনের তথ্য মতে, বর্তমানে ১১ সংখ্যাবিশিষ্ট যেসব মোবাইল সিম গ্রাহকরা ব্যবহার করেন তাতে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বর বরাদ্দ দিতে পারে। অনেক ব্যবহারকারীই একটি সংযোগ কেনার পর অনেকদিন ফেলে রাখেন। আবার অনেকে সিম কিনে কিছুদিন ব্যবহারের পর বিদেশে চলে যান। এতে অব্যবহৃত ওই সংযোগটির মালিকানা অন্য কাউকে দিতে পারে না সংশ্লিষ্ট মোবাইল অপারেটর।

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের বর্তমানে চালু সিম সংখ্যা ৫ কোটি ৫০ লাখ। তবে অপারেটরটি এ পর্যন্ত গ্রাহকের কাছে ৯ কোটির বেশি সংযোগ বিক্রি করেছে। আগামী কয়েক মাসের মধ্যে অপারেটরটির ১০ কোটি সিম বিক্রির কোটা পূরণ হয়ে যাবে। তাই এক বছরের বেশি সময় অব্যবহৃত আছে এমন সিম পুনরায় বিক্রি করতে বিটিআরসির কাছে আবেদন করে গ্রামীণফোন। এতে সিমের মালিকানার মেয়াদ বা অব্যবহৃত থাকার সময় কমিয়ে এক বছর করার প্রস্তাব করে অপারেটরটি। এর প্রেক্ষিতেই বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সিম টানা ১৫ মাস বন্ধ থাকলে মালিকানা বাতিল

আপডেট টাইম : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫