ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়ী হয়। আওয়ামী লীগ একাই ২৫৯টি আসন পেয়েছে।

এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৭ জানুয়ারি)। এ দিন বিকেল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন বিকেল সাড়ে ৩টায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯