ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সময় চাইলেন সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল বুধবার স্পিকারের দফতরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একটি চিঠি দিয়ে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান। এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসন। যেখানে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সময় চাইলেন সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৪:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯