ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা ও অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৩৪৮ বার

Bangladesh's Prime Minister Sheikh Hasina, left, is greeted by India's ruling Congress party President Sonia Gandhi in New Delhi, India, Monday, Jan. 11, 2010. Hasina is on a three day official visit to India. (AP Photo/Saurabh Das)

হাওর বার্তা ডেস্কঃ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। নির্বাচনে জয় লাভের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্যে আছেন-সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ও প্রধানমন্ত্রী লি কিউয়াং, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং, নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ভারতের মেঘালয়ের গভর্নর তথাগত রায়সহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা ও অভিনন্দন

আপডেট টাইম : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯