ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিবন্ধন হারানো ধর্মভিত্তিক দল জামায়াতের ২৫ প্রার্থীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত আবেদনটি আদালতে পেশ করেন রিটকারীদের আইনজীবী ব্যারিষ্টার তানিয়া আমীর।

বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে।

গত ১৭ ডিসেম্বর জামায়াতের প্রার্থীদের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ চারজন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে ওই ব্যক্তিদের করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের রুলের পরিপ্রেক্ষিতে গত সোমবার ইসি সভার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘স্বাভাবিকভাবে জামায়াত ইসলামী নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনও দল নেই। তারা যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা পর্যালোচনা করে দেখেছে যে এই প্রক্রিয়ায় তাদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই। জামায়াতের ওই প্রার্থীরা ধানের শীষের প্রার্থী হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থীদের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে এই সম্পূরক আবেদন করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ওই চার ব্যক্তি।

উল্লেখ্য, জামায়াতের ২৫ প্রার্থীর মধ্যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন ২২ জন। আর স্বতন্ত্রভাবে আরও তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন

আপডেট টাইম : ০১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮