ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ থাকতে ২০ মিনিট এই ভাবে ব্যায়াম করুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থ থাকতে আমাদের রোজই কিছু শরীরচর্চার প্রয়োজন। কিন্তু সময়ের অভাবে বা কী রকম শরীরচর্চার প্রয়োজন তা না জানায় বেশিরভাগই সে দিকে আর পা বাড়াই না।

কিন্তু জানেন কি মাত্র ২০ মিনিট যদি আমরা দেয়ালে পা উপর দিকে রেখে ব্যয় করতে পারি তাহলেই অনেক সুফল পাওয়া যায়।

যা করবেন-এক্ষেত্রে মাটিতে একটি নরম ম্যাট বিছিয়ে নিন। তাতে চিৎ হয়ে শুয়ে দেয়ালের যতটা কাছে আনা যায় পা এগিয়ে আনুন। এবার শরীরে সঙ্গে ৯০ ডিগ্রি কোণে দেওয়াল বরাবর পা উপরে তুলে দিন। খেয়াল রাখবেন পা যেন একদম সোজা থাকে।

এইভাবে ১৫-২০ মিনিট থাকুন। তবে এই ব্যায়াম করতে অসুবিধা হলে জোর করে করতে যাবেন না। তাতে শরীরে উল্টো প্রভাবও পড়তে পারে। পায়ে বা মেরুদণ্ডে চোট থাকলেও এটা এড়িয়ে চলাই ভাল।

এভাবে ২০ মিনিট থাকার সুফল কী জানেন?

১. অনেকেই বেশিক্ষণ পা ঝুলিয়ে বসতে পারেন না। পা ফুলে যায়। এভাবে ২০ মিনিট থাকলে পায়ে রক্ত চলাচল বাড়ে। ফোলা ভাব কমে। পায়ের সঙ্গে সারা শরীরেও রক্ত চলাচল বাড়ে।

২. ভুঁড়ি কমাতেও সাহায্য করে এই শরীরচর্চা। কারণ এর ফলে পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। রক্ত চলাচল ভাল হওয়ার জন্য পেরিস্টালসিস বাড়ায়। ফলে হজমের শক্তি বাড়ে। আর হজম ঠিকঠাক হলে ভুঁড়ি কমবে। পেটফাঁপা রোগ হবে না।

৩. নার্ভকেও চাপমুক্ত রাখে এই ব্যায়াম। মাথা, ঘাড়, পাকস্থলি ও ফুসফুসের পেশিকে শিথিল করতে সাহায্য করে। ফুসফুসের পেশি শিথিল হওয়ায় অনেক বেশি পরিমাণ অক্সিজেন শরীরে প্রবেশ করে। তার সাথে ভাল রক্ত চলাচল কোষে কোষে বেশি পরিমাণ অক্সিজেন পৌঁছে দেয়।

৪. রাতে যদি একেবারেই ঘুম আসে না বা বারবার ঘুম ভেঙে যায় তাহলে এই শরীরচর্চা করে দেখতে পারেন। মাথায় কোষে রক্ত চলাচল বাড়িয়ে দেয়ায় এবং নার্ভকে চাপমুক্ত রাখায় গভীরভাবে ঘুমতে সাহায্য করে এই শরীরচর্চা।

৫. যারা হাইহিল জুতো পরেন, তাদের পায়ে প্রচন্ড ব্যথা হয়, পা ফুলে যাওয়ায় দ্বিতীয় দিন ওই হাইহিল জুতো পরতেও অসুবিধা হয়। রোজ বাড়ি ফিরে ২০ মিনিট এভাবে শুয়ে থাকলে এই সমস্যা থেকেও মুক্তি পাবেন তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুস্থ থাকতে ২০ মিনিট এই ভাবে ব্যায়াম করুণ

আপডেট টাইম : ০৩:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮