হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সন্ত্রাস, মাদক দূর এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সোমবার মশাখালী এবং পাইথলে একাধিক জনসভায় ফাহমী গোলন্দাজ বাবেল এমপি পুনরায় নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপক্ষো করে নৌকাপ্রেমী জনতার স্রোত নামে এসব জনসভায়।
হাসমত আলী ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, মোস্তফা কামাল মনি প্রমুখ।
Reporter Name 






















