ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন প্রার্থী। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রিটটি করেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী।

রিটের বিষয়ে এ আইনজীবী বলেন, জনস্বার্থে আমি এ রিট আবেদনটি করেছি। রিটে ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চাওয়া হয়েছে। কারণ আমি মনে করি, এটা সংবিধানের ৬৫ ও ৯৩ অনুচ্ছেদের পরিপন্থি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করা হয় গত ৩১ অক্টোবর। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সে অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

এরপর গত সোমবার নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে। আসনগুলো হলো—ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮