ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর প্রতীক মর্যাদায় ভূষিত দুইজন নারী মুক্তিযোদ্ধার একজন তারামন বিবি।

এক শোক বার্তায় শনিবার রাষ্ট্রপতি বলেন, জাতি ও স্বাধীনতা প্রিয় জনগণ চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তারামন বিবির রুহের শান্তি ও মুক্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শোকবর্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারামন বিবির অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীকে প্রতিরোধ করতে তারামন বিবি অস্ত্র হাতে নিয়ে যে সাহসী ভূমিকা পালন করেছিলেন, তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী তার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তারামন বিবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারামন বিবি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মাধবপুর গ্রামে গতরাতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাসভবনে শনিবার ভোররাতে তারামন বিবি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮