ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে-২ আসনে মনোনয়ন পাওয়ায় নূর মোহাম্মদ মানুষের ভালোবাসায় সিক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের সর্বোচ্চ পদ আর রাষ্ট্রদূত থেকে অবসর নিয়ে সরাসরি জনগণের কাতারে এলেন নূর মোহাম্মদ। এসেই হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। জয় করলেন সবার মন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভের পর সোমবার প্রথমবারের মতো পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ নিজ এলাকায় যান। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ হাজারও জনতা তাকে বরণ করে নেন।

ঢাকা থেকে দুপুরে পাকুন্দিয়ার মঠখোলা বাজারে এলে বিশাল মোটর শোভাযাত্রায় করে তাকে পাকুন্দিয়া সদরে নিয়ে আসেন কর্মী-সমর্থকরা। পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে মোটর শোভাযাত্রা সহকারে তিনি কটিয়াদীতে যান। সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাজারও নারী-পুরুষ তাকে বরণ করে নেয়। এ সময় “আইজিপি নূর মোহাম্মদ, নৌকার কাণ্ডারি” বলে স্লোগান দেন তারা।

বিভিন্ন স্থান থেকে বাদ্য বাজনা বাজিয়ে বৈঠা হাতে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে-২ আসনে মনোনয়ন পাওয়ায় নূর মোহাম্মদ মানুষের ভালোবাসায় সিক্ত

আপডেট টাইম : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮