ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

এবার মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
  • ৪৮৪ বার

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার নেয়ার দাবিতে বুধবার অনশন করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন করবেন তারা।

আন্দোলনের ২৫তম দিন মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের সামনে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল ১০টা থেকে শহীদ মিনারের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়। শহীদ মিনারে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অবস্থান করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃষ্টির কারণে প্রেসক্লাবের সামনে অনশন করা যায়নি। আগামীকাল বৃষ্টি থাকলেও সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করব।

এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে রোববার। মঙ্গলবার দুপুরে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ কথা জানান।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর করা রিট আবেদনের শুনানি আগামী রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

এবার মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

আপডেট টাইম : ১০:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫