ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সাগরে এক বিস্ময়কর বিরল প্রজাতির মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গভীর সমুদ্রে বিচরণকারী সমুদ্রের বিস্ময়কর এক মাছের নাম এংলার ফিশ। পৃথিবীতে এই প্রজাতির মাছ রয়েছে প্রায় দুই শতাধিক। এই মাছের মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিসিয়াম বলে। ইলিসিয়ামের শেষপ্রান্ত এসকা নামে পরিচিত যা থেকে আলো উৎপন্ন হয়। এংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এ আলো ব্যবহার করে।

এদের মুখে থাকে সুচালো দাঁত। মুখ অর্ধচন্দ্রাকার। মাথা বেশ বড়। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়।

এদের প্রজননক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্যগ্রহণ করতে পারে না। এ অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে। আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালির সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে।

এভাবে স্ত্রী মাছ যতদিন বাঁচে পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে। এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণুও সরবরাহ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গভীর সাগরে এক বিস্ময়কর বিরল প্রজাতির মাছ

আপডেট টাইম : ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮