ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৪ আসন থেকে বাবরের স্ত্রী আশা ধানের শীষ নিয়ে জয় হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হতে পারবেন বলে আশাবাদী ব্যক্ত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনানয়নপ্রত্যাশী।

গত বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাহমিনা জামান বলেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় আমার স্বামী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে দেশনেত্রী মুক্তি পাবে, আমার স্বামী মুক্তি পাবে, দেশের গণতন্ত্রের সুরক্ষা হবে।’

মনোনয়ন প্রসঙ্গে তাহমিনা জামান বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে বিএনপি। ওই দিন সকালে রংপুর ও বিকেলে রাজশাহী, ১৯ নভেম্বর সকালে বরিশাল ও বিকেলে খুলনা এবং ২০ নভেম্বর সকালে চট্টগ্রাম এবং বিকেলে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শেষ দিনে ময়মন‌সিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

প্রথম দুই দিনের সাক্ষাৎকারে স্কাইপের মাধ্যমে মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান। তবে বাংলাদেশে ১৯ নভেম্বর হঠাৎ স্কাইপ সেবা বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার ও বুধবার অন্য একটি অ্যাপে তারেক রহমান সাক্ষাৎকারে যোগ দেন।

মনোনয়ন বোর্ডে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা-৪ আসন থেকে বাবরের স্ত্রী আশা ধানের শীষ নিয়ে জয় হবে

আপডেট টাইম : ০৮:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮