ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শাকিবের জন্য দেশ ছাড়লেন আঁচল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০১৫
  • ৫৫৪ বার

ঢাকাই কিং শাকিব খানের সঙ্গে রোমান্স করার জন্য ব্যাংককে প্রথমে গিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। এরপর একই কারণে ঢাকা ছেড়ে ব্যাংককে গিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। তারা দু’জনই শাকিব খানের সঙ্গে সে দেশে নেচেছেন গেয়েছেন।

এবার তাদের দেখাদেখিতে শাকিব খানের সঙ্গে নাচতে ও্ গাইতে দেশ ছেড়েছেন ‘বেলী রোড’ সুন্দরী আঁচল আঁখি। তবে তিনি ব্যাংকক নন, তিনি গিয়েছেন থাইল্যান্ডে। বর্তমানে এ নায়িকা থাইল্যান্ডে রয়েছেন।

জানা যায়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ক’টি গান বাকি ছিলো। যে গানগুলোর দৃশ্য ধারণ হবে ব্যাকক ও থাইল্যন্ডে। এর মধ্যে তিশা ও পড়শীর অংশের গানের দৃশ্য ধারণ শেষ হয়েছে। আরেকটি গানে অংশ নিবেন আঁচল। মুলত তিনি সে গানটিতে অংশ নিতেই ঢাকা ছেড়েছেন।

শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন আঁচল। ‘মেন্টাল’ ছবির একটি গানের শুটিং হবে সেখানে। রবিবার থেকেই আঁচলের শুটিং শুরু হয়। শুটিং শেষে আগামী ১৩ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

চঞ্চল ও ঠক চরিত্রের একটা মেয়ে। ছেলেদের পটিয়ে, ধোঁকা দিয়ে সর্বস্ব লুটে নেয়াই যার কাজ। ‘মেন্টাল’ ছবিতে এমনই একটা চরিত্রে অভিনয় করছেন আঁচল। কিন্তু শেষমেষ ধরা পড়েন শাকিবের জালে। নায়ক শাকিবকে পটাতে গিয়ে উল্টো পটে যান নিজেই। পড়ে যান প্রেমের ফাঁদে। এমন এক মজার কাহিনি নিয়েই ‘মেন্টাল’ হাজির হবে দর্শকদের সামনে।

‘গত ৬ অক্টোবর থেকে ব্যাংককের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হয়েছে। ৬ তারিখ থেকে শাকিব খান এবং তিশার শুটিং চলছে। গত শুক্রবার পড়শী পৌঁছেছেন ব্যাংককে। ওইদিন থেকেই শুরু হয় পড়শীর শুটিং।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ফাঁদ’ ছবিতে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব খান ও আঁচলকে। যদিও বক্স অফিসে ছবিটি তেমন সফলতা পায়নি। শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে শাকিব-আঁচলকে দর্শক কীভাবে গ্রহণ করেন সেটাই এখন দেখার পালা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শাকিবের জন্য দেশ ছাড়লেন আঁচল

আপডেট টাইম : ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০১৫