ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ কমায় শীতকালীন যেসব সবজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গোটা বিশ্বে দিন দিন উচ্চ রক্তচাপে ভোগা রোগীর সংখ্যা বাড়ছে।শুধু বয়স্ক নয়, আজকাল অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও এই রোগে ভূগছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভাসের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শীতকাল এমনই একটি ঋতু যে সময় প্রচুর শাকসবজি পাওয়া যায় যেগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যেমন-

গাজর : এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নিয়মিত গাজর খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে।এটা রান্না, কাঁচা কিংবা জুস করে খেতে পারেন।

বিট : এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিটে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, বিটরুটে থাকা নিট্রিক অক্সাইড রক্তচাপ শিথিল এবং প্রসারিত করতে সাহায্য করে।

পালং শাক : এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও লিউটেইন আছে। এই দুটি উপাদান রক্তচাপ কমায়। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। এছাড়া এতে থাকা ফলিক এসিড, ম্যাগনেমিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে। পালং শাকে খুব কম পরিমাণে ক্যালরি থাকে। এ কারণে এটি ওজন কমাতেও বেশ কার্যকরী।

মূলা : এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমাতে দারুন কার্যকরী। মুলা এমন একটি সবজি যা সালাদ, রান্না কিংবা স্যুপ বানিয়েও খেতে পারেন।

মেথি : মেথি শাক এবং মেথি –দুটিতেই প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার উচ্চ রক্তচাপ কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উচ্চ রক্তচাপ কমায় শীতকালীন যেসব সবজি

আপডেট টাইম : ০৪:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮