ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইংরেজি না জানায় পাত্তাই পাননি কঙ্গনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৪০৭ বার

হিমাচল প্রদেশের ছোট্ট শহরের সাধারণ মেয়ে থেকে আজ বলিউডের প্রথম সারির হিরোইন হয়ে উঠলেন তিনি। এটি কোন পর্দায় অভিনয়ের কথা বলছিনা। কঠোর ত্যাগ আর পরিশ্রমের মধ্যদিয়ে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি বলিউডে বর্তমান সময়ের আলোচিত নায়িকা কঙ্গনা রানাওয়াত। ১০ বছর লড়াইয়ের পর আজ তিনি বলিউডের ‘কুইন’ খেতাব অর্জন করেছেন। অভিনয়ের জন্য সঠিক সুযোগ পাওয়া তো বটেই। ইংরেজি না জানাতেও নাকি এক সময় ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়েছিলেন এই অভিনেত্রী।

শুক্রবার লন্ডনে ‘উওম্যান ইন দ্য ওয়ার্ল্ড সামিট’এ হাজির হয়েছিলেন এ নায়িকা। সেখানে ভারতীয় মেয়েদের নিয়ে ইংরেজিতে বক্তৃতার সময় জানালেন, ক্যারিয়ারের শুরুতে একেবারেই ইংরেজি জানতেন না তিনি। ইংরেজিতে কথা বলতে পারতেন না। তার কথায়, ‘আপনি ইংল্যান্ডে গিয়ে যদি বলেন, ইংরেজি বলতে পারি না। তাও মানুষ বুঝবে। কিন্তু মুম্বাইতে আপনাকেই উল্টে জিজ্ঞেস করা হবে, ইংরেজি না জানলে হিন্দি ছবিতে কি ভাবে অভিনয় করবেন?’ নায়িকার দাবি, প্রথম দিন থেকে নিজেকে একটুও বদলাননি। তাই আজও তার পা মাটিতেই রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইংরেজি না জানায় পাত্তাই পাননি কঙ্গনা

আপডেট টাইম : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫