ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় এখন কমলালেবুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফলের দোকানে এখন সবুজ-কমলা কমলালেবুর রাজত্ব।

টক-মিষ্টি মৌসুমি এই ফলটি শুধু খেতেই মজাদার নয়, নানান ধরণের স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে। আবহাওয়া বদলে নিজেকে সুস্থ রাখতে ও স্বাস্থ্যকর খাদ্যাভাস তৈরি করতে চাইলে কমলালেবুকে অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে।

কমলালেবুর বহু স্বাস্থ্য উপকারিতা থেকে প্রধান কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে রাখুন।

বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা

এই আবহাওয়ায় ফ্লু ও ঠাণ্ডার সমস্যা বেড়ে যায় তুলনামূলক বেশি। অসুস্থ হতে না চাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমন খাদ্য উপাদান গ্রহণ করা প্রয়োজন। কমলালেবু সেক্ষেত্রে অনন্য। ভিটামিন-সি তে ভরপুর এই ফলটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং শরীরের অনাকাঙ্ক্ষিত ইনফেকশন দ্রুত সারাতে সাহায্য করে।

সুস্থ রাখে ত্বককে

ফ্রি-রেডিক্যাল ড্যামেজের ফলে ত্বকে নেতিবাচক প্রভাব দেখা দেওয়ার পাশাপাশি, ত্বকের ক্যান্সারও দেখা দিয়ে থাকে। অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ কমলালেবু ফ্রি-রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে।

নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ

কমলালেবুতে অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন-বি৬। যা রক্তের হিমোগ্লোবিনের উৎপাদনের মাত্রা কে স্বাভাবিক রাখে। অন্যদিকে ফলটিতে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে।

https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/17/1542432868836.jpeg?ssl=1

খারাপ কোলেস্টেরলকে কমায়

আপনি যদি হাই-কোলেস্টেরলের সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন, এই পুরো শীতকাল জুড়ে কমলালেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার গবেষক দল পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানিয়েছে, সাইট্রাস ঘরানার ফলে (লেবু, কমলালেবু, জাম্বুরা) Polymethoxylated Flavones (PMFs) নামক এমন একটি উপাদান থাকে, যা খুব কার্যকরভাবে রক্তের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ফেলে।

চোখের জন্য উপকারী

কমলালেবু থেকে প্রচুর পরিমাণে ক্যারোটেনয়েড পাওয়া যায়। এতে থাকা ভিটামিন-এ মিউকাস মেম্ব্রেন্সের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া ভিটামিন-এ বয়সজনিত চোখের সমস্যাকেও দূরে রাখে ভিটামিন-এ।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়

এই ফলটি থেকে দ্রবণীয় ও অদ্রবণীয়- উভয় প্রকারের খাদ্যআঁশ পাওয়া যায়। যা খাদ্য ভালভাবে পরিপাক হতে, পেটের সমস্যাকে কমাতে কাজ করে। বিশেষ করে পরিপাকতন্ত্রের সমস্যা দূর করতে কমলালেবু খুব ভালো কাজ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সময় এখন কমলালেবুর

আপডেট টাইম : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮