ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি

পুরনো অ্যালবাম থেকে…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৫৫৭ বার

আলমারিটা খুলতেই,

ঠাশ করে পাযের কাছে পড়লো -পুরোনো অ্যালবাম!
কয়েকটা খাম আর কিছু পোস্টকার্ড,
সময় এগোয়? নাকি আমরা পিছাই?
ন্যাড়ামাথা, স্কুলড্রেস-দাঁতপড়া হাসি,
বাঁদড়ের সাথে হ্যান্ডশেক!
প্রথম ওড়না, ঢোলা-লম্বা কামিজ,
চোখের কাজল, কাপকেক,
কাকভেজা বৃষ্টিতে দু’ঘন্টা হাঁটা,
হারিয়ে যাওয়া সেই চাইনিজ ছাতা,
সময় এগোয়? নাকি আমরা পিছাই?
মহালয়ার ভোর-
বীরেন্দ্র কৃষ্ণের ভরাট গলা,
নতুন জুতোর গন্ধ!
অঞ্জলির ভীড় ঠেলে চোখে চোখে খুঁজে ফেরা
পরিচিত পাঞ্জাবীর রঙ! হঠাৎ ধাক্কা!
নাকের ওপরে ঘাম, আকাশী রুমাল, লাল চুড়ি;
বারান্দায় একলা ভেজা হলুদ শাড়ি,
এবার শিউলি গাছে ফুল ফোটেনি,
সফেদ জামার গায়ে দাগ ওঠেনি,
ঘড়ির ব্যাটারি শেষ! জানিনা এখন ক’টা বাজে?
সময় এগোয়? নাকি আমিই পিছিয়ে যাই
রঙচটা সেপিয়া কোলাজে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

পুরনো অ্যালবাম থেকে…

আপডেট টাইম : ১০:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫

আলমারিটা খুলতেই,

ঠাশ করে পাযের কাছে পড়লো -পুরোনো অ্যালবাম!
কয়েকটা খাম আর কিছু পোস্টকার্ড,
সময় এগোয়? নাকি আমরা পিছাই?
ন্যাড়ামাথা, স্কুলড্রেস-দাঁতপড়া হাসি,
বাঁদড়ের সাথে হ্যান্ডশেক!
প্রথম ওড়না, ঢোলা-লম্বা কামিজ,
চোখের কাজল, কাপকেক,
কাকভেজা বৃষ্টিতে দু’ঘন্টা হাঁটা,
হারিয়ে যাওয়া সেই চাইনিজ ছাতা,
সময় এগোয়? নাকি আমরা পিছাই?
মহালয়ার ভোর-
বীরেন্দ্র কৃষ্ণের ভরাট গলা,
নতুন জুতোর গন্ধ!
অঞ্জলির ভীড় ঠেলে চোখে চোখে খুঁজে ফেরা
পরিচিত পাঞ্জাবীর রঙ! হঠাৎ ধাক্কা!
নাকের ওপরে ঘাম, আকাশী রুমাল, লাল চুড়ি;
বারান্দায় একলা ভেজা হলুদ শাড়ি,
এবার শিউলি গাছে ফুল ফোটেনি,
সফেদ জামার গায়ে দাগ ওঠেনি,
ঘড়ির ব্যাটারি শেষ! জানিনা এখন ক’টা বাজে?
সময় এগোয়? নাকি আমিই পিছিয়ে যাই
রঙচটা সেপিয়া কোলাজে!