ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

৩০০ কোটি টাকা ছাড়িয়েছে শ্রমিক কল্যাণ তহবিলে জমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর গত এক বছরের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, মোট জমাকৃত ৩৫০ কোটি টাকার মধ্যে ৩২৩ কোটি এফডিআর করা আছে, তহবিলে নগদ রয়েছে দুই কোটি টাকা। এ পর্যন্ত শ্রমিকদের কল্যাণে ২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

সিনজেন্টা বাংলাদেশ লিমিটেরডর ব্যবস্থাপনা পরিচালক এএমএম গোলাম তৌহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রম প্রতিন্ত্রীর নিকট কোম্পানির গত এক বছরের মোট লাভের এক দশমাংশ ২৩ লাখ ৪০ হাজার ৬৫৬ টাকার চেক হস্তান্তর করেন। সিনজেন্টা গত ২০১৩ সাল থেকে নিয়মিত এ তহবিলে লভ্যাংশের অর্থ প্রদান করে আসছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১২২টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করেছে।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, সিনজেন্টা বাংলাদেশ লি. এর কোম্পানি সচিব এবং হেড অব ফিন্যান্স এম মশিউর রহমান চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

৩০০ কোটি টাকা ছাড়িয়েছে শ্রমিক কল্যাণ তহবিলে জমা

আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮