ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিসিএস (আনসার) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব এস এম মুনীর উদ্দীন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে আদেশে।

জারিকৃত আদেশে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমির পরিচালক (অস্ত্র চালনা প্রশিক্ষণ) মো. ফখরুল ইসলামকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লায়; ৩২ আনসার ব্যাটালিয়ন, কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকার ব্যাটালিয়ন অধিনায়ক (পরিচালক) মো. সাইফুল্লাহ রাসেলকে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহে পরিচালক পদে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার পরিচালক মো. সাহাদৎ হোসেনকে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে পরিচালক (অস্ত্র চালনা প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আনসার ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি

আপডেট টাইম : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮