ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতের মুঠোয় সাড়ে ৬ ফুটি অজগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৪৭০ বার

সাড়ে ৬ ফুটি অজগর এখন ফায়ার সার্ভিস কর্মীর হাতের মুঠোয়। সাপটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। ফুলছড়ি উপজেলার ভাসারপাড়া গ্রাম থেকে শনিবার দুপুরে সাপটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয়রা জানান, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাসারপাড়া গ্রামের আকবর আলীর বাড়ির পাশের একটি মেহগনি গাছে অজগর সাপটি দেখা যায়। পরে এলাকার লোকজন গাইবান্ধা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফজলুল করিম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অজগর সাপটি উদ্ধার করা হয়। অজগরটি সাড়ে ৬ ফুট লম্বা।
সাপটি বন বিভাগে হস্তান্তর করা হবে। কিন্তু গাইবান্ধায় কোনো বন বিভাগ বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় রংপুর জেলার মিঠাপুকুরের ইকোপার্কে সাপটি অবমুক্ত করা হবে।

জেলা বন কর্মকর্তা মো. শাহীকুল ইসলাম জানান, অজগরটি শনিবার সন্ধ্যায় মিঠাপুকুর ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতের মুঠোয় সাড়ে ৬ ফুটি অজগর

আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫