ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে উৎসাহিত করার জন্য চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (৮ই নভেম্বর) চীনের বেইজিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীনের ভাইস মিনিস্টার কং শোয়ানইউকে এই অনুরোধ করেন।

অবিলম্বে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে পররাষ্ট্র সচিব জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের ভাইস মিনিস্টার রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের শীর্ষ পর্যায়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি বাস্তবায়নে ভবিষ্যতে কী কর্মপন্থা নেয়া হবে ওই বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে পররাষ্ট্র সচিব শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮