ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে বেশ কয়েকটি পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনের বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। সচিব পদে পদোন্নতি পেয়েছেন একজন কর্মকর্তা।

চুক্তিতে মেয়াদ বেড়েছে প্রতিরক্ষা সচিবের। বিএসটিআই ও জাতীয় জনসংখ্যা গবেষণা-প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) নতুন মহাপরিচালক ছাড়াও পেট্রোবাংলায় চেয়ারম্যান এবং যানবাহন অধিদপ্তরের নতুন পরিবহন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের একজন সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

এই রদবদল এনে বৃহস্পতিবারের স্বাক্ষরিত আদেশ শুক্রবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইএমইডির সচিব মো. মফিজুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহ আইএমইডির ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।

পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) দিলওয়ার বখতকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া চুক্তিতে আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর আখতার হোসেনের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তার পিআরএল বাতিলের শর্তে ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

অবসরোত্তর ছুটি ভোগরত বিসিএস রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. নিজাম উদ্দিন মিয়াকে এক বছরের চুক্তিতে ঢাকা ম্যাস র‌্যাপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রাক) হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মাহবুব উল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ম্যাস র‌্যাপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল, ট্রান্সপোর্ট প্ল্যানিং এবং ইউটিলিটি) পদে নিয়োগ পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বেশ কয়েকটি পদে রদবদল

আপডেট টাইম : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮