ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখছে চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখছে বলে জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী সং থাও। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চীন চাপ প্রয়োগ করেছে এবং চাপ অব্যাহত রাখবে। বেইজিংয়ে সফররত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চীন কমিউনিস্ট পার্টির এক বৈঠকে এসব কথা বলেন সং থাও। একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য জানান।

গত রোববার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চীন সফরে যান। আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস।

বৈঠকে ক্ষমতাসীন চায়না কমিউনিস্ট পার্টির আরও উপস্থিত ছিলেন ভাইস মিনিস্টার কু ইয়াছো ও চীনা আন্তর্জাতিক সম্পদ বিভাগের মহাপরিচালক সান হাইয়ান।

বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের প্রধান ফারুক খান রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় সান থাও বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন গঠনমূলক শান্তিপূর্ণ সমাধান আশা করে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতোমধ্যে মিয়ানমার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার বাস্তবায়নও আশা করে চীন। সান থাও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন ও উন্নয়ন নিশ্চয়ই প্রসংশার দাবিদার। বাংলাদেশের অগ্রগতিতে চীন খুব খুশি।

তিনি বলেন, বাংলাদেশকে চীন শুধু প্রতিবেশী রাষ্ট্রই মনে করে না মহান বন্ধু ও ভাতৃপ্রতীম মনে করে। চীন মনে করে বাংলাদেশের আরও অগ্রগতি ও উন্নয়নের জন্য সরকারের স্থিতিশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এটা থাকলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সুফল পাবে। দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের যে পদক্ষেপ চলমান, নিশ্চয়ই তা বাস্তবায়ন হবে।

সাং থাও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের এবং চীন কমিউনিস্ট পাটির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কন্নোয়ন ঘটেছে। চীন এতে খুশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখছে চীন

আপডেট টাইম : ১০:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮