ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ আদালতে মানহানির মামলা ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে এবার কিশোরগঞ্জ আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী বিলকিছ বেগম।

মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. একরামুল হক শামীম আগামী ২৬ নভেম্বর আসামী ব্যরিস্টার মঈনুল হোসেনকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার বাদী নারী নেত্রী বিলকিছ বেগম বলেন,একটি টিভি চ্যানেলে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় সমগ্র নারী জাতি তথা সাংবাদিকগণ অপমানিত হয়েছেন। এ কারনেই কিশোরগঞ্জের নারী সমাজের পক্ষে মামলাটি দায়ের করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ আদালতে মানহানির মামলা ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮