ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাবিতে পাখি দেখতে টিকিট লাগবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতের সময় সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা প্রজাতির পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকগুলোতে। এসব পাখি দেখতে পর্যটকরা ভিড় করেন। এতদিন বিনা টিকিটে কিংবা কোনো প্রবেশমূল্য ছাড়া পাখি দেখার সুযোগ ছিল। তবে এখন থেকে এ সুযোগ আর থাকছে না। পাখি দেখতে টিকিটমূল্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই টিকিট ব্যবস্থা চালু হচ্ছে জাবিতে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন নামে একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী টিকিট ব্যবস্থা চাুল হলে বিশ্ববিদ্যালয়ের আয়ও বাড়বে। একই সঙ্গে পর্যটকদের জন্য কিছু সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। যারা পাখি দেখতে যাবে তাদের জন্য আলাদা গেইট থাকবে, যাতে বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম চালু আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জাবিতে পাখি দেখতে টিকিট লাগবে

আপডেট টাইম : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮