ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সদস্য হতে চান শহীদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
  • ৪১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে নৌকায় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য শহীদুল্লাহ মুহাম্মদ শাহ্ নূর। রোববার তিনি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত গ্রামগুলোতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এর আগে তিনি শারদীয় দুর্গাপূজার সময় বাজিতপুর ও নিকলী উপজেলার পূজামণ্ডপে মতবিনিময় করেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিকলী ও বাজিতপুর উপজেলাকে আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকের জন্য ভোট চাচ্ছেন।

শনিবার দিনব্যাপী তিনি বাজিতপুর উপজেলার দিলালপুর ও বলিয়াদী ইউনিয়নে গণসংযোগ করেন। শহীদুল্লাহ মুহাম্মদ শাহ্ নূর জানান, দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

নির্বাচিত হলে প্রথমেই নিকলী-বাজিতপুরের প্রত্যন্ত অঞ্চলের নদীভাঙনকবলিত গ্রামগুলোকে ভাঙন থেকে রক্ষার কার্যকর পদক্ষেপ নিবেন তিনি। দেশরত ও গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেকে নিবেদিত রাখতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সদস্য হতে চান শহীদুল্লাহ

আপডেট টাইম : ০৩:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮