ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে এখনও ৩ কোটি মানুষ দরিদ্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে এখন দরিদ্র মানুষের পরিমাণ তিন কোটি। যার মধ্যে এক কোটি হতদরিদ্র বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।

‘আগামী ১০ বছরে দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে বছরে ২ শতাংশ হারে দরিদ্র কমাতে হবে। কিন্তু আমরা এখনও সেটি করতে পারিনি। এর কারণেই বর্তমানে দেশে দরিদ্র ও হতদরিদ্রের সংখ্যা ৪ কোটি’ বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র থাকে।’

Image result for দরিদ্র মানুষের ছবি

‘দারিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে’ জানিয়ে তিনি বলেন,‘বর্তমানে যে হারে কাজ করা হচ্ছে, এটা আগামী ৭-৮ বছর চলমান থাকলে আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পিকেএসএফ সদস্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে এখনও ৩ কোটি মানুষ দরিদ্র

আপডেট টাইম : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮