ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

একটি মিষ্টি আলুর ওজন প্রায় আট কেজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি মিষ্টি আলুর ওজন প্রায় ৮ কেজি! দেশের আর কোথাও এমনটা শোনা যায়নি। বয়স্ক অনেকেই বলেন তারা কখনো দেখেননি। এমনকি শোনেননি এত বড় মিষ্টি আলু। কৃষি অফিসের কর্মকর্তাগণ আশ্চর্য হন। আশ্চর্য হলেও সত্য। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নাটেশ্বর গ্রামে। বুধবার জমি থেকে আলু উঠানোর পর এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে।

কৃষকের বাড়িতে এত বড় আলু দেখতে লোকজন ছুটে যাচ্ছেন। নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করেন। সেখানে সে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেন। এরই সঙ্গে সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু রোপণ করেন। ৬ মাস পর আলু উঠাতে গিয়ে দেখেন, একটি আলু অনেক বড়, যার ওজন হয়েছে ৭ কেজি ৭ শত গ্রামের বেশি। আরো কিছু আলু হয়েছে তা আকারে ছোট।

এ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি অফিসার (নাটেশ্বর ব্লকের) মমতাজ মহল বলেন, সাধারণত ১ দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। এত বড় হয় এটা আমাদের জানা নেই। বেলায়েত হোসেনের এই মিষ্টি আলু এলাকার লোকজন গিয়ে দেখছে। জেলা কন্দাল ফসল গবেষণা ইন্সটিটিউট-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে তারা দেখবেন। তাদের তথ্য মতে ২ কেজির বেশি বড় আলু তাদের তথ্য নেই। বিষয়টি নিয়ে তারা গবেষণা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

একটি মিষ্টি আলুর ওজন প্রায় আট কেজি

আপডেট টাইম : ০৩:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮