ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চান সৌদি যুবরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি যুবরাজ (উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী) মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি এই উন্নয়নের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমানের বৈঠক শেষে সৌদি যুবরাজকে উদ্ধৃতি করে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, ‘তিনি (সৌদি যুবরাজ) বলেছেন, সাম্প্রতিককালে বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সে সম্পর্কে আমি অবগত আছি এবং এই উন্নয়নের বিকাশে আমিও তার অংশীদার হতে চাই।’

শহীদুল হক জানান, সালমান তার কর্মকর্তাদের বাংলাদেশকে দেখে আসা এবং বাংলাদেশে উন্নয়নের কী ঘটছে, তা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলেছেন।

মোহাম্মদ বিন সালমান বলেন, ‘তখন আমরা সিদ্ধান্ত নেব, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ প্রয়োজন।’

পররাষ্ট্র সচিব বলেন, গত রাতে রিয়াদের রয়্যাল প্যালেসে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই বৈঠকে তিনি (মোহাম্মদ বিন সালমান) খুবই উৎফুল্ল ছিলেন।’

শহীদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তখন তিনি অত্যন্ত উষ্ণতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, আমি শিগগিরই বাংলাদেশ সফর করব।’

শেখ হাসিনা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ করব না, বরং আমরা আমাদের যে কোনো সমস্যা নিজেরাই সমাধান করব।’

শেখ হাসিনা যখন জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তিনি ৬ বার সৌদি আরব সফর করেছেন। তখন যুবরাজ তাকে (শেখ হাসিনা) ‘হাফ সৌদি’ বলে বর্ণনা করেন।

‘এটিও আপনার বাড়ি’ একথা উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, ‘আপনি অনেকবার সৌদি আরব সফর করেছেন, তাই আপনি ‘হাফ সৌদি’ হয়ে গেছেন।’

মুসলিম উম্মাহর মধ্যে শান্তি বজায় রাখা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে যুবরাজ বলেন, ‘আমরাও এটা চাই এবং আমরা সবাই একত্রে শান্তিতে বসবাস ও উন্নয়ন করতে চাই।’

তিনি আরো বলেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার সহযোগিতার সম্পর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো তা বৃদ্ধি পাবে।’

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সালমানের বৈঠকে মূলতঃ দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর একটি হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যটি হচ্ছে, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সৌদির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খুব শিগগির বাংলাদেশ সফর করবেন এবং দেশটি বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করবে।’

শহীদুল হক বলেন, সৌদি আরব বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য খুবই উৎসাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার সৌদি আরব যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চান সৌদি যুবরাজ

আপডেট টাইম : ১০:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮