ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার পেলো ৪৩ লাখ টাকা করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে নিহত ও আহত পরিবারকে বিমাদাবির টাকা পরিশোধ করেছে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার বিকেলে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

নিহত ছয়টি পরিবারকে ৫১ হাজার ২৫০ মার্কিন ডলার করে অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪৩ লাখ টাকা।

এছাড়া আহতদের দুই পরিবারের প্রত্যেককে ৪২ হাজার ইউএস ডলার করে দেয়া হয়। আজ সর্বমোট তিন লাখ ৪৯ হাজার ৫০০ ইউএস ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

এর আগে গত ছয় আগস্ট আরও আটটি পরিবারকে বিমাদাবির টাকা প্রদান করে কোম্পানিটি।

অবশিষ্ট পরিবারগুলোকে আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান এই বিমা দাবির চেক হস্তান্তর করেন।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান বলেন, সেনাকল্যাণ ইনস্যুরেন্স গত ৩ বছর ধরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। যেহেতু সেনাকল্যাণ সংস্থা একটি কল্যাণমুখী সংস্থা, তাই তার অঙ্গপ্রতিষ্ঠান হিসাবে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

চলতি বছরের ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইনসের (ড্যাশ-৮ কিউ ৪০০ মডেল) উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার পেলো ৪৩ লাখ টাকা করে

আপডেট টাইম : ১০:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮