ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী আমিরাতে অস্ট্রেলিয়ার ঘাঁটির কাছে হামলা আরও বিস্তৃত আকার নিচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার মাহফিল, প্রতিমন্ত্রী শরিফুল আলমকে ফুলেল সংবর্ধনা বাবার পথে হাঁটছেন তারেক রহমান কাদের পরামর্শে সেই রিভিউ নেয় বাংলাদেশ, জানালেন মিরাজ এবারের ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে

১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মডেল মসজিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সরকারের পদক্ষেপে সারা বাংলাদেশে ৮ হাজার ৭’শ ২২ কোটি টাকা ব্যয়ে প্রতি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শিগগির শুরু হচ্ছে। এর মধ্যে ব্রিটিশবিরোধি আন্দোলনে পলাশবাড়ীর ঐতিহাসিক অফিসের হাটে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে বহুমুখি একটি মডেল মসজিদ।

২০১৪ সালের নির্বাচনি ইশতেহারে প্রতি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রনালয় পরিদর্শনকালে নির্বাচনি ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিষয়টি আরো অগ্রগামী করেন।

মডেল মসজিদ গুলোর ডিজাইন ও নির্মাণ স্থাপত্য শৈলীসহ অন্যান্য অবকাঠামো হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এখানে থাকবে লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা কার্যক্রম, পুরুষ ও নারীদের পৃথক নামাজ ঘর, দেশী-বিদেশী সম্মানিত অতিথি ও মেহমানদের জন্য থাকবে প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা, বিদেশী পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা ও হজ্বযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও ইত্যাদি সুবিধাসহ নির্মিত হবে মডেল মসজিদ কমপ্লেক্স।

প্রধানমন্ত্রী ২০১৮ সালের গত ৫ এপ্রিল উক্ত প্রকল্পের আওতায় প্রথমত: ৯ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সমুদয় মডেল মসজিদ কমপ্লেক্সগুলোর নির্মাণকাজ বাস্তবায়ন অব্যাহত থাকবে। পলাশবাড়ী উপজেলায় এমনি একটি মডেল মসজিদ নির্মাণে নীতিগত সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত। মডেল মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা। মসজিদটি নির্মাণ হবে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম স্বাধীন পলাশবাড়ীর অফিসের হাট নামক স্থানে।

ওই স্থানটির মোট জমির পরিমাণ ২ একর ৪৬ শতাংশ। এর মধ্যে মাত্র ৪০ শতাংশ জমির উপর বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে ওই মডেলর মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হবে। মসজিদগুলো বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মডেল মসজিদ

আপডেট টাইম : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮