ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার

কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার জন আসামিকে মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৪৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। এ সময় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ আগষ্ট সকালে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুলকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় ২৭ জনকে আসামি করে নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কুবেদ ও জাকারিয়ার পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার!

কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার জন আসামিকে মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮