ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে লড়তে চান স্বপ্নীল জারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে চান নারী নেত্রী এ.আর স্বপ্নীল জারা আলী। অংশ নিতে চান ভোটযুদ্ধে।

জাতীয় পার্টি (এরশাদ) এর যুব সংগঠন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের এই নারী নেত্রীর রয়েছে কর্মী প্রিয়তা। রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেই দেখা মেলে স্বপ্নীল জারা আলীর।

যে কারণে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু কেন্দ্রীয় নেতাদের কাছে আস্থা গড়তে সক্ষম হয়েছেন তিনি। দলীয় র‌্যালি, সভা, সমাবেশসহ সব ধরনের কর্মসূচীতে এ.আর স্বপ্নীল জারা আলীর সরব পদচারণা নজরে কাড়ে সবার। তিনি নারী কর্মী সংগ্রহ করেন খুব সহজেই।

স্বপ্নীল জারা আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইন্দুরদাইর গ্রামের মৃত আবু ছিদ্দিক ভূঁইয়ার কন্যা।

জাতীয় যুব সংহতির তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাদের মাঝে রয়েছে তার ব্যাপক পরিচিত। নারী কর্মীদের নেত্রী হিসেবেও পরিচিতি বেড়েছে স্বপ্নীল জারা’র।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে চান। তাই নিজ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করে চলেছেন নারী নেত্রী এ.আর স্বপ্নীল জারা আলী।

এ.আর স্বপ্নীল জারা আলী বলেন, জনগণ পরিবর্তন চায়, আর ‘লাঙ্গল’ পরিবর্তনের মার্কা। দেশের মানুষ জাতীয় পার্টির পতাকাতলে এসেছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যার আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দিলে আমি প্রার্থী হব। যদি পার্টি থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনটি আমি পল্লীবন্ধু এরশাদ স্যারকে উপহার দিতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে লড়তে চান স্বপ্নীল জারা

আপডেট টাইম : ১০:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮