ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহদোর।

এই তিন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হল। উল্লেখ্য, একসময় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ১১ জন। গত নভেম্বর পর্যন্তও দুটি বেঞ্চে বিচারকাজ চলে। আপিল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিন বিচারপতি নিয়োগ দেয়া হয়।

প্রায় পৌনে তিন বছর পর আবারও তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হল। দীর্ঘদিন বিচারপতি নিয়োগ না দেয়ায় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকে। বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধির পেছনে বিচারক স্বল্পতাই মূল কারণ বলেন আইনজ্ঞরা। এ নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ প্রায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপডেট টাইম : ১২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮