ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে জাবালে নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিমানবন্দরে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে হাইকোর্টের নির্দেশে ১০লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে জাবালে নূর পরিবহন। রুলের বিষয়ে আদেশ দুপুর ২ টায়।

এর আগে তাৎক্ষণিক চাহিদা মেটাতে রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব ও দিয়া খানম ওরফে মিমের পরিবার এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ করে টাকা দিতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করতেও জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

২৯ জুলাই (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত হয় মিম ও রাজীব। আহত হন অন্তত ১৩ জন।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির পড়ে।

টানা কয়েকদিন চলা এই বিক্ষোভে অংশ নেয় স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক

দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে জাবালে নূর

আপডেট টাইম : ১২:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮