ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে। তবে ২০১৪ সালের মতো কেউ বর্জন করলে সরকারের কিছু করার নেই, সেটিও জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (৩ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আপনি নিজেও চান সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হোক, কিন্তু আপনি কতটা আশাবাদী? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা এটা মনে করি। হ্যাঁ, এবার সব দলই আসবে। এটা আমরা আশা করি। তবে যদি কেউ না আসে, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। সেখানে আমাদের কোনো কিছু একটা করণীয় নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে এত দল, সেখানে কোন দল আসবে আর কোন দল আসবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত তো আর আমি নিতে পারি না। এটা তাদের নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ২০০৮ এর নির্বাচনের পর ২০১৪ এর নির্বাচনের পূর্বে তখন আমার একটা চেষ্টা ছিল যে, তখনকার যারা প্রধান বিরোধীদল ছিল বা অন্যান্য বিরোধী দল। আমি তাদের একটা আস্থার জায়গা সৃষ্টি করার জন্য আহ্বান করেছিলাম। যে আসুন সকলে মিলে একটা সরকার গঠন করে নির্বাচন করি। তখন বিরোধী দল বলতে পার্লামেন্টে যারা ছিল, তারা কিন্তু সাড়া দেয়নি। অন্যান্য যেসব দল সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়েই একটা নির্বাচন করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮