ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব রুখতে একটি বিশেষ ইউনিট গঠন করছে আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানো রুখতে একটি বিশেষ ইউনিট গঠন করছে পুলিশ। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই এই ইউনিট গঠন করা হবে। ইউনিটের জন্য ইতিমধ্যে জনবল নির্বাচন হয়েছে এবং তাদের দক্ষ করে গড়ে তুলতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

শনিবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, সাইবার অপরাধের জন্য পুলিশ সদর দপ্তরে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। এ সংক্রান্ত মামলা যাতে সব সময় মনিটরিং করা যায় সেজন্য এই সমন্বয় সেলটি কাজ করবে। যাতে কেউই কোনো অবস্থাতে গুজব ছড়িয়ে কোনো একটি বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।

তিনি বলেন, কয়েক দিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল- দু-তিনজন মারা গেছে, দুজন নিখোঁজ রয়েছে। ফলে সাধারণ লোকজন না বুঝেই গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সতর্ক রয়েছি, যাতে ভবিষতেও কেউ গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) ফাইনালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জয় করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুজব রুখতে একটি বিশেষ ইউনিট গঠন করছে আইজিপি

আপডেট টাইম : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮