ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোবাইল গ্রাহকদের সুখবর দিলেন তারানা হালিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
  • ৪৩৯ বার

মোবাইল গ্রাহকদের সুখবর দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাবেন।

বুধবার সচিবালয়ের নিজ দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, এ এমএনপি সুবিধা নিতে গ্রাহকদের সর্বোচ্চ খরচ হবে ৩০ টাকা। এটা চালু হলে অপারেটরদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে। সেইসঙ্গে গ্রাহকরাও কাঙ্ক্ষিত সেবা পাবেন।

তিনি বলেন, মোবাইল সেবা প্রতিযোগিতা ও সেবার মান বৃদ্ধি করতেই সরকার এমএনপি সুবিধা চালু করতে যাচ্ছে। প্রিপেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন। গত ২০ সেপ্টেম্বর এমএনপি নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, নিলামের মাধ্যমে ১৫ বছরের জন্য একটি কোম্পানিকে এমএনপি নিবন্ধন দেয়া হবে। বছরে নিবন্ধন ফি হবে ২০ লাখ টাকা। নিবন্ধন দেয়ার পর দ্বিতীয় বছর থেকে নিবন্ধন পাওয়া কোম্পানিকে সাড়ে পাঁচ শতাংশ হারে সরকারকে রাজস্ব দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি এ নিলামে অংশ নিতে পারবে। তবে বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি অংশীদার লাগবে। বিদেশি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মালিকানা থাকবে ৫১ শতাংশ। কোনো মোবাইল অপারেটর এমএনপি নিবন্ধন নিতে নিলামে অংশ নিতে পারবে না।

প্রতিমন্ত্রী বলেন, আবেদনের তিনদিনের মধ্যে গ্রাহককে এ সেবা দেয়া হবে। যদি কোনো গ্রাহক একবার অপারেটর বদলের পর আবারো অপারেটর বদল করতে চান তাহলে তাকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে এ ব্যবস্থা চালু রয়েছে।

২০১২ সালে বাংলাদেশে এমএনপি বাস্তবায়নের প্রথম উদ্যোগ নেয়া হয় বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোবাইল গ্রাহকদের সুখবর দিলেন তারানা হালিম

আপডেট টাইম : ০৯:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫