ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

৪০০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজে মিলল মসলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রের গভীরে খুঁজলে মিলতে পারে এক সাম্রাজ্য। বিশ্বের তিন ভাগ পানির নিচে যে কী আছে আর কী নেই, তা বোঝা মুশকিল। তবে সুদূর পর্তুগালের পানির নিচে যা মিলেছে, তা সত্যিই অবাক হওয়ার মত।

পর্তুগালের সমুদ্র উপকূলজুড়ে তল্লাশি চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই উদ্ধার হয় ৪০০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের রেক। লিসবনের কাছে ডুবে গিয়েছিল ওই জাহাজ। ভারত থেকেই ওই জাহাজ যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ জাহাজের সেই রেকে রয়েছে ভারতের মসলা।

প্রজেক্ট ডিরেক্টর জর্জ ফ্রিরে বলেন, হেরিটেজের মূল্য অনুযায়ী, এটাই এই দশকের সেরা আবিস্কার।

সমুদ্রের ৪০ ফুট গভীর থেকে পাওয়া গেছে ওই শিপ রেক। তাতে পাওয়া গেছে প্রচুর মসলা। রয়েছে ৯টি ব্রোনজের কামান, রয়েছে চীনা সিরামিক এবং বিশেষ ধরনের মুদ্রাও। জিনিসগুলো অক্ষত অবস্থাতেই রয়েছে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা।

গত ৩ সেপ্টেম্বর পাওয়া গেছে এই জাহাজের রেক। ১৫৭৫ থেকে ১৬২৫-এর মধ্যে এটি ডুবে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, ওই সময়েই ভারত ও পর্তুগালের মধ্যে মসলা ব্যবসার রমরমা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

৪০০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজে মিলল মসলা

আপডেট টাইম : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮