ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

তাবলিগ জামাতের জন্য ৫ নির্দেশনা সম্বলিত পরিপত্র স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তাবলিগ জামাতের দাওয়াতি কাজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। ৫ নির্দেশনা দিয়ে জারি করা পরিপত্র প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল সোমবার এ বিষয়ে ‌’বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলরূপে পরিচালনার জন্য জারিকৃত কতিপয় নির্দেশনার কার্যকারিতা সংক্রান্ত’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে বর্ণিত স্মারকের পরিপত্রের বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলরূপে পরিচালনার জন্য কতিপয় নির্দেশনার কার্যকারিতা স্থগিত করা হলো।

গত ১৮ সেপ্টেম্বর তাবলিগ জামাতের চলমান দ্বন্দ্ব ও বিবাদ থেকে বিরত থাকতে ৫টি নির্দেশনা দিয়ে এ পরিপত্র জারি করা হয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেলোয়ারা বেগম স্বাক্ষরিত পরিপত্রে তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে তাবলিগের উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান, অপপ্রচাররোধ, একে অপরের প্রতি সহনশীল মনোভাব পোষণসহ বেশকিছু বিষয় উল্লেখ করা হয়েছিলো সে পরিপত্রে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে ১৮ সেপ্টেম্বরের জারি করা পরিপত্রটি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

তবে কী কারণে আগের পরিপত্র স্থগিত করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

তাবলিগ জামাতের জন্য ৫ নির্দেশনা সম্বলিত পরিপত্র স্থগিত

আপডেট টাইম : ১২:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮